অনলাইন ডেস্ক, ২ ডিসেম্বর ২০১৬
রাঙ্গামাটি জেলা প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রাম চুক্তি বিরোধী ও জুম্ম স্বার্থ পরিপন্থী সকল কার্যক্রম প্রতিরোধ জোরদার করুন এই লক্ষে ২রা ডিসেম্বর পার্বত্য জুম্ম জনগণসহ পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, ন্যায্য অধিকার সনদ ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি’র ১৯তম বর্ষপূর্তি উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি রাঙ্গামাটি জেলা কমিটির উদ্যোগে রাঙ্গামাটি কে কে রায় সড়ক জিমনেসিয়াম মাঠ প্রাঙ্গণে সকাল ৯ ঘটিকার সময়ে গণসংগীতের মাধ্যমে আনুষ্ঠানিক সূচনা করে গণজমায়েত, গনসমাবেশ ও বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়। পার্বত্য অঞ্চলে শান্তি চুক্তি বাস্তবায়ন এবং নিজের অধিকার আদায়ের জন্য হাজার হাজার জনতা , বুদ্ধিজীবি ও ছাত্র হাতে প্লেকার্ড,ব্যানার নিয়ে রাঙ্গামাটির প্রধান মহা সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলে যোগদান করে।
গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ-সভাপতি ও ২৯৯ নং পার্বত্য রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য ঊষাতন তালুকদার বক্তব্য বলেন, “পার্বত্য শান্তি চুক্তির ১৯ বছর অতিক্রম করেও মাননীয় প্রধান মন্ত্রীর প্রতি আমরা আশ্বাস রেখে পার্বত্য অঞ্চলের সাধারণ জনগণ এখনো সেই বিশ্বাসকে ক্ষুন্ন করেনি। যার ফলশ্রুতিতে পার্বত্য অঞ্চলের জনগণ এখনও তাঁর বিপক্ষে পদক্ষেপ গ্রহণ করেনি। মাননীয় প্রধান মন্ত্রী পার্বত্য ভুমি বিরোধ কমিশন আইন বাস্তবায়নে সৎইচ্ছা থাকলেও পার্বত্য অঞ্চলের আওয়ামী লীগ দল গুলো চাইনা এখানে ভুমি বিরোধ কমিশন সুস্থ হোক। যার ফলে পাহাড়ে ও সমতলে আওয়ামী লীগের নেতা কর্মীরা পার্বত্য ভুমি বিরোধ নিষ্পত্তি কমিশন নিয়ে চালাচ্ছে বিভিন্ন ধরনের তালবাহানা ও আজব-গুজব। আওয়ামী লীগের নেতা কর্মীরা পার্বত্য ভুমিতে বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবসা ও মাদক দ্রব্য ব্যাবসায় নিজেরা জড়িত হয়ে কার্যক্রম চালাচ্ছে কিন্তু পার্বত্য অঞ্চলে আমাদের নেতা কর্মীদের মিথ্যা মামলা, হয়রানিসহ বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে। তাদের এই প্রতিত্রিয়ার ফলে ১৯ বছর পরও শান্তি চুক্তির কোন অগ্রগতি হয়নি । পার্বত্য চট্টগ্রাম তথা সমতলের আদিবাসী এখনও অনিরাপত্তা নিয়ে বসবাস করছে। যে দ্বারা গুলো বাস্তবায়ন হয়েছে সেগুলো মৌলিক বিষয় নয়। মাননীয় সেতু ও সড়ক মন্ত্রী আমাকে প্রকাশ্য বলেছেন বাংলাদেশের মানুষ শান্তি প্রিয় এবং আমরা মনে-প্রাণে শান্তি চাই তাই আমরা সর্বদা চেষ্টা করছি পাহাড়ে পার্বত্য চুক্তি বাস্তবায়ন করতে। এবং পার্বত্য চট্টগ্রাম থেকে সমস্ত অস্থায়ী সেনা ক্যাম্প প্রত্যাহারের জন্য মাননীয় প্রধান মন্ত্রীর কাছে দৃষ্টি জ্ঞাপন করেন।
এছাড়া গণসমাবেশে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির জেলা কমিটির সাধারণ সম্পাদক নীলোৎপল খীসার সঞ্চালনায় বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের জেলা কমিটির সভাপতি অন্তিক চাকমা, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির জেলা কমিটির সভাপতি অরুণ ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি জেলা কমিটির সাধারণ সম্পাদক সুপ্রভা চাকমা, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য উদয়ন ত্রিপুরা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো: ফারুক হোসেন, চট্টগ্রাম অঞ্চলের ঐক্যন্যাপের যুগ্ন আহ্বায়ক পাহাড়ি ভট্টর্র্চায্য, বাংলাদেশ আদিবাসী ফোরামের পার্বত্য অঞ্চলের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা।এবং গণসমাবেশে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি জেলা কমিটির সভাপতি শ্রী সুবর্ণ চাকমা। গণসমাবেশ শেষে রাঙ্গামাটি কে কে রায় সড়ক জিমনেসিয়াম মাঠ প্রাঙ্গণ থেকে গণ মিছিল ও র্যালী বাহির করা হয়।
Comments
Post a Comment
Thanks for you comment