- Get link
- X
- Other Apps
Published:
- প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ। (ফাইল ছবি)
নারায়ণগঞ্জ সিটির ভোটে সেনা মোতায়েনের সম্ভাবনা আবারও নাকচ করে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও জেলা পরিষদ নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে ইসির অবস্থান তুলে ধরেন তিনি।
সিইসি বলেন, “নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকের চেয়ে সুন্দর রয়েছে। আগামীতে তা আরও উন্নত হবে। এখন পর্যন্ত সেনা মোতায়েনের মতো কোনো পরিস্থিতি নেই।”
সকালেও চাষাড়ায় বিএনপির মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খানের পক্ষে গণসংযোগে অংশ নিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনে ফের সেনা মোতায়েন দাবি তুলে ধরেন।
প্রথমবারের মতো মেয়র পদে দলীয় প্রতীকে আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠেয় এ সিটি নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপিসহ ৭ দলের প্রার্থী রয়েছে। নির্দলীয় কাউন্সিলর পদে ১৫৬ জন সাধারণ ও সংরক্ষিত পদে ৩৮ জন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
এই নির্বাচনের আইনশৃঙ্খলার সর্বশেষ পরিস্থিতি নিয়ে শনিবার শেরেবাংলনগরে এনইসি মিলনায়তনে বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ, র্যাব, বিজিবি, আনসার-ভিডিপি, কোস্টগার্ড, গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, রিটার্নিং কর্মকর্তা, জেলা ও স্থানীয় পুলিশ ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বেলা ১টায় বৈঠক শেষে সিইসি কাজী রকিবউদ্দীন সাংবাদিকদের বলেন, নারায়ণঞ্জে সন্ত্রাসী-মাস্তান ও বহিরাগত অনুপ্রবেশকারী যারা নির্বাচনে বিঘ্ন সৃষ্টি করবে তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
“অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতারের নির্দেশ দিয়েছি।এখন তা চলমান রয়েছে। আগামীতে এ অভিযান আরও দৃশ্যমান করতে বলেছি।”
Comments
Post a Comment
Thanks for you comment