- Get link
- X
- Other Apps
2016-12-25 22:10:41.0 BdST
ব্র্যাঞ্জেলিনার বিচ্ছেদের খুব বেশিদিন হয়নি। এরইমধ্যে নাকি নতুন প্রেমের সন্ধান পেয়েছেন হলিউডের হার্টথ্রব ব্র্যাড পিট। আরও অবাক করা খবর হচ্ছে, নতুন প্রেমিকা কেট হাডসন নাকি তার সন্তানের মাও হতে চলেছেন!
কয়েকদিন ধরেই এই গুঞ্জনটা বিভিন্ন দিক থেকেই আসছিল। সম্প্রতি স্টার ম্যাগাজিনের বরাতে জানা যায়, কেইট নাকি পিট-এর বাচ্চার মা হতে চলেছেন, “পিট-এর বন্ধুরা ধারণা করছে, তার নতুন প্রেমিকা মনে হয় এরই মাঝে গর্ভধারণ করেছে!”
এদিকে এসব খবরে অ্যাঞ্জেলিনা জোলিও নাকি খানিকটা ক্ষুদ্ধ , “কেট- এর গর্ভধারণের ব্যাপারে জোলি কিছুটা রাগান্বিত। পিট-কেট জুটি ছুটির মৌসুমে কোথাও ঘুরতে যাবে কিনা এটা নিশ্চিত নয়। তবে যদি এরকম হয়, তাহলে ব্যাপারটা বড়সড় ধাক্কা হবে জোলির জন্য।”
জোলি ও পিট পরিবারের দেহরক্ষী ক্রিস হেরজোগ জানিয়েছিলেন, “পিট অন্য আরেকজনের সাথে প্রেম করছে। সে আমার বন্ধু, সে এটাও আমাকে জানিয়েছে যে তারা এক ছাদের নিচে থাকছে। আমি তার নাম বলতে পারছিনা। কিন্তু সে জোলির মতো বিখ্যাত একজন।”
যদিও অনেকেই বলছেন এটা নিছকই গুজব। এখন সময়ই বলে দেবে কোনটা সত্য কোনটা মিথ্যা!
Comments
Post a Comment
Thanks for you comment