এ বছরের ব্যতিক্রমী ৭ অ্যাপ

শুধু অ্যাপল এবং গুগল প্লে স্টোরেই রয়েছে ৪০ লাখের বেশি স্মার্টফোন অ্যাপলিকেশন। তার মধ্য থেকে বেশ কিছু জায়গা করে নিয়েছে ২০১৬ সালের সেরা অ্যাপের তালিকায়। কিছু ছিল ব্যতিক্রমী, দরকারি কিংবা হাস্যকর অথবা সাজানো-গোছানো। ২০১৬ সালের তেমনই কিছু অসাধারণ অ্যাপ থাকছে আজ।

নাজেল
২০১৫ সালে বের হওয়া নাজেল অ্যাপসটি এর ব্যতিক্রমী পদ্ধতির জন্য জনপ্রিয়তা পায় এ বছর। নাজেল একটি সংবাদ সংযোগকারী অ্যাপস। নাজেলের ব্যবহারকারী পছন্দ করবে এমন সংবাদ দেখানোই অ্যাপসটির বিশেষত্ব। নাজেল কাজটি করে থাকে ব্যবহারকারীর সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে থাকা বন্ধু এবং অনুসরণকারীদের ইতিমধ্যে পড়া ও শেয়ার করা সংবাদের তথ্য। অ্যাপল এবং গুগল প্লে স্টোরে নাজেল বিনা মূল্যে পাওয়া যায়।

নামানোর ঠিকানা
অ্যান্ড্রয়েড: https://goo.gl/ScKFEL
আইওএস: https://goo.gl/UgAXa6
এনপিআর ওয়ান
সংগীতপ্রেমীদের জন্য এনপিআর ওয়ান চমৎকার একটি অ্যাপস। অ্যাপসটির মাধ্যমে রেডিও ও পোডকাস্টস কিংবা যেকোনো সূত্র থেকে শোনা গানের তথ্য ও সংবাদ অ্যাপসটি প্রকাশ করে। অ্যাপসটি অ্যান্ড্রয়েড ও আইওএসের জন্য বিনা মূল্যে পাওয়া যায়।
নামানোর ঠিকানা

ভিন্নধর্মী ছবি তোলা যাদের নেশা তাদের জন্য মাইক্রোসফটের পিক্স একটি ছবি তোলার স্মার্ট সহকারী। অ্যাপসটির কৃত্রিম বুদ্ধিমত্তা ছবি তোলার সময় স্মার্টফোনের প্যারামিটারকে কার্যকরী করে তোলে। ‘কুইক বার্স্ট’ ছবি তুলতে পিক্স খুবই পারদর্শী। এ ধরনের ছবি তোলার পর সবচেয়ে ভালোমানের ছবিগুলো সংরক্ষণে সাহায্য করে পিক্স। ভিন্ন গতির ভিডিও ধারণ করতেও পটু অ্যাপসটি। মাইক্রোসফটের তৈরি হলেও অ্যাপসটি পাওয়া যায় শুধু আইওএসের জন্য, বিনা মূল্যে।
নামানোর ঠিকানা
আইওএস: https://goo.gl/EqIcay

চিকি ফিঙ্গারস
পিয়ানো বাজানো শিখতে আগ্রহীদের জন্য চিকি ফিঙ্গারস একটি স্মার্ট সহকারী অ্যাপস। চমৎকার নকশা আর হাস্যরসবোধ দিয়ে তৈরি অ্যাপসটিতে নতুন শিক্ষার্থীদের জন্য রয়েছে প্রয়োজনীয় সব কর্ডের অভিধান। উন্নতমানের গ্রাফিকসের এই অ্যাপসটি মাত্র ৩ ডলার মূল্যে পাওয়া যায় অ্যাপল এবং গুগল প্লে স্টোরে।
নামানোর ঠিকানা
অ্যান্ড্রয়েড: https://goo.gl/R4vvQ9
আইওএস: https://goo.gl/byM5nf

মাইক্রোসফট সলিটেয়ার
উইন্ডোজ ব্যবহারকারী প্রায় প্রত্যেকেই মাইক্রোসফটের সলিটেয়ার গেমটি খেলে থাকবেন। জনপ্রিয় তাসের গেমটি এ বছর অ্যান্ড্রয়েড ও আইওএসের জন্য তৈরি করা হয়েছে। অ্যাপল এবং গুগল প্লে স্টোরে বিনা মূল্যে পাওয়া যাবে গেমটি।
নামানোর ঠিকানা
অ্যান্ড্রয়েড: https://goo.gl/wwqN1F
আইওএস: https://goo.gl/Vfev4j

সুপার স্টিকম্যান গলফ ৩
সুপার স্টিকম্যান গলফ ৩ গেমটি গলফ খেলা নিয়ে হলেও সাধারণ গলফ খেলার মতো নয়। এর বিভিন্ন ধাপে গলফ বলকে আঠালো দেয়ালে লেগে যাওয়া কিংবা বালুতে পড়ে যাওয়া থেকে বিরত রেখে নির্দিষ্ট দূরত্বে নিতে হয়। গেমটি বেশ সহজ আর মজার। বিনা মূল্যে গেমটি পাওয়া যায় অ্যাপল এবং গুগল প্লে স্টোরে।
নামানোর ঠিকানা
অ্যান্ড্রয়েড: https://goo.gl/rjGO8P
আইওএস: https://goo.gl/lXr5I1

পিনআউট
অনেকটা পিনবল গেমগুলোর মতোই পিনআউট গেমটিতে অসাধারণ গ্রাফিকস ব্যবহার করা হয়েছে। ট্রন সিনেমার মতোই নিয়ন আলোতে পূরণ করতে হবে গেমটিতে। অ্যান্ড্রয়েড ও আইওএসের জন্য গেমটি বিনা মূল্যে পাওয়া যাবে।
নামানোর ঠিকানা
অ্যান্ড্রয়েড: https://goo.gl/bEkJrw
আইওএস: https://goo.gl/A7kKNx
সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস

Comments