সাকিবের আত্মহত্যার পর নিল ওয়াগনারের বলে ফিরেছেন মুমিনুলও। ছবি: ব্ল্যাক ক্যাপস টুইটার।
দিনের অষ্টম বলটাতে কী হলো সাকিবের? মাত্রই উইকেটে এসেছেন, মিচেল স্যান্টনারের চারটি বল ভালোভাবেই খেললেন। পঞ্চম বলটাতেই হঠাৎই প্রলয় নাচন! অযথা হাঁকাতে গেলেন স্যান্টনারকে। মিড অনও পার হলো না সে বল। কেন উইলিয়ামসনের হাতে ক্যাচ দিয়ে ইতিহাসে নাম লিখিয়ে ফিরলেন ড্রেসিংরুমে।
ওয়েলিংটন টেস্টে কম ইতিহাস সৃষ্টি করেননি সাকিব। প্রথম ইনিংসে দুর্দান্ত ডাবল সেঞ্চুরিতে ব্যক্তিগত, দলগত অনেক রেকর্ডই নতুন করে লিখেছেন। তবে আজকের রেকর্ডটি না লিখতে পারলেই হয়তো ভালো লাগত সাকিবের। ইতিহাসের মাত্র সপ্তম ব্যাটসম্যান হিসেবে একই টেস্টে ডাবল সেঞ্চুরি ও শূন্যের রেকর্ড গড়েছেন বাংলাদেশি অলরাউন্ডার। যে ইতিহাসের চড়া মূল্য দিতে হতে পারে বাংলাদেশকে।
টেস্টের সকালে এভাবে উইকেট ছুড়ে আসা সাকিবের জন্য নতুন কিছু নয়। ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে এভাবেই আগ্রাসী শট খেলতে গিয়ে আউট হয়েছিলেন সাকিব। লিডের স্বপ্ন দেখতে থাকা বাংলাদেশের সে আশা ফুরোয় সেদিন। সেদিনের সে শট ম্যাচের ফলাফলে একটু হলেও প্রভাবে ফেলেছিল। আজও তেমন হচ্ছে না তো? সাকিবের পর এরই মাঝে ফিরেছেন মুমিনুল হকও। ইমরুল কায়েসের ব্যাটিং করার সম্ভাবনা নিয়ে নেতিবাচক সংবাদই শোনা যাচ্ছে। স্কোরকার্ডে তাই ৫ উইকেট দেখালেও কার্যত ৬ উইকেট হারিয়ে বসে আছে বাংলাদেশ।
চোট নিয়েও মাঠে নামতে হয়েছে অধিনায়ক মুশফিকুর রহিমকে। মুশফিক ও সাব্বিরের ওপরই নির্ভর করছে আরেকটি লজ্জার রেকর্ড থেকে বাঁচতে পারবে কি না বাংলাদেশ। প্রথম ইনিংসে ৫৯৫ রান করে যে কোনো দল টেস্টে হারেনি কখন!

mongsai79@gmail.com
Comments
Post a Comment
Thanks for you comment