গুগল বলছে, গুগল ক্রোম ব্রাউজার এখন ২৮ শতাংশ বেশি গতিসম্পন্ন। মোবাইল ও ডেস্কটপ দুই ক্ষেত্রেই গুগল ক্রোমের এই উন্নতি লক্ষ্য করা যাবে।পেজ দ্রুত রিলোড হওয়া প্রসঙ্গে গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, ভ্যালিডেশন নামের যে প্রক্রিয়ায় ব্রাউজার পরিচালিত হয়, তাতে পরিবর্তন আনা হয়েছে। কোনো ব্যবহারকারী যখন কোনো ওয়েবপেজে যান, তখন ক্রোম হাজারো নেটওয়ার্কে অনুরোধ পাঠায়। তবে ক্রোমের ৫৬ সংস্করণ বা (ভি৫৬) হালনাগাদ সংস্করণে ব্রাউজার পুরো নেটওয়ার্ক শুধু মূল উৎসকে ‘ভ্যালিডেট’ করে।
গুগলের ব্রাউজারে এ পরিবর্তনের ফলে পেজ দ্রুত লোড হওয়ার পাশাপাশি কম শক্তি ও কম ডেটা খরচ হবে।
mongsai79@gmail.com
Comments
Post a Comment
Thanks for you comment