বিগত বছর নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘ফেলে আসা বছরে আমাদের উন্নয়ন ও অর্জন বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। তারপরও হলি আর্টিজান ও শোলাকিয়া সাময়িকভাবে বিচলিত-ধৈর্যহারা করেছিল, কিন্তু দিশেহারা করতে পারেনি।’
আজ শনিবার দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বিজয় দিবস উপলক্ষে যুবলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
বিদায়ী বছর নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আজকে নির্দ্বিধায় বলতে পারি, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে আমাদের ফেলা আসা বছরের উন্নয়ন ও অর্জনের প্রাপ্তি অনেক অনেক বেশি। আজকে গর্ব করে বলছি, বুক উঁচু করে বলছি, বঙ্গবন্ধু, তুমি এ দেশ স্বাধীন করে ভুল করোনি।’ তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু, তোমার স্বপ্নের বাংলাদেশ আজ কেবল এগিয়ে যাচ্ছে। আর তোমার নেতৃত্বে একাত্তরে যাদের পরাজিত করেছি, তারা কেবল পিছিয়ে যাচ্ছে। পাকিস্তান পিছিয়ে যাচ্ছে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।’ আন্তর্জাতিক সমীক্ষায় অন্তত ২৫ সূচকে পাকিস্তান বাংলাদেশের চেয়ে পিছিয়ে বলেও মন্তব্য করেন তিনি।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘এখনো শোলাকিয়া ট্র্যাজেডির কালো ঘা থেকে, হলি আর্টিজানের রক্তাক্ত ট্র্যাজেডি থেকে বেরিয়ে আসতে পারিনি। বিজয়ের মাসের শেষ দিনে আমাদের শপথ হবে, এই দুটি ট্র্যাজেডি থেকে বেরিয়ে আসব। জনগণকে শেখ হাসিনার নেতৃত্বে উগ্রবাদীদের প্রতিরোধ করে পরাজিত করব।’
mongsai79@gmail.com

Comments
Post a Comment
Thanks for you comment